ঢাকা, সোমবার, ৩ আগস্ট, ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ালে আইনি ব্যবস্থা

এক ঘণ্টার ব্যবধানে বিদ্যুতের বাড়তি বিল সংক্রান্ত বিদ্যুৎ বিভাগের বিবৃতি সংশোধনী দেওয়া হয়েছে। তীব্র প্রতিক্রিয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা থেকে সরে এসেছে বিদ্যুৎ বিভাগ। সংশোধীত বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে। বিদ্যুৎ বিভাগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে।


সুতরাং এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনো অভিযোগ থাকলে প্রমাণকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।


এদিকে এক ঘণ্টা আগে মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট করা পূর্বের বিবৃতির পর ৬ হাজারের বেশি নেতিবাচক কমেন্ট দেখা গেছে। অনেকেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন আইনগত ব্যবস্থার ঘোষণায়।

ads
ads
ads

Our Facebook Page